ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৫ নভেম্বর বুধবার নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান ।
নাহিদ ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি।
৩০০ আসনেই এনসিপির প্রার্থী দেয়ার লক্ষ্য আছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করব, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম।
এসময় জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ঠিকভাবে পালন করতে পারেনি বলেই এখনো নিহতের সংখ্যা বাড়ছে বলেও জানান নাহিদ ইসলাম।
এর আগে মঙ্গলবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তিনি যে আসন গুলোতে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেবো না, তবে আমরা এই সিদ্ধান্তটি এখনো অফিসিয়ালি ঘোষণা করিনি, কিন্তু এর মধ্যেই আজকে নাসীরুদ্দীন পাটওয়ারী একটি বক্তব্যে বিষয়টি ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে আমরা এটি অফিসিয়ালি ঘোষণা করতে পারি।
নাহিদ ইসলাম আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিলেন এবং তিনি কখনোই কোনো ধরনের আপস করেননি, এই জন্য তাকে অনেক অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে, তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও যাত্রাকে আমরা সম্মান করি, সেই সম্মানে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেবো না।
এরআগে, ৩ নভেম্বর সোমবার বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া।
স্টাফ রিপোর্টার রংপুর। সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…
স্টাফ রিপোর্টার রংপুর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সর্তকীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পানি পরিমাপক নুরুল…
This website uses cookies.