Header Premium (728×90)

রাজনীতি

জামালপুরে জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ রাকিব হাসান
জামালপুর:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জামালপুরে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে জেলা যুবদল। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি,জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,মোঃ রুহুল আমীন মিলন,প্রমুখ।

বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা রেখে আসছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা যুবদলের বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান

পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…

13 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…

27 minutes ago

রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী

চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…

36 minutes ago

জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…

1 hour ago

আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…

1 hour ago

ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক

ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ফেলার সামরিক পরিকল্পনা…

1 hour ago

This website uses cookies.