Header Premium (728×90)

রাজনীতি

রংপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার রংপুর:

আজ (২৭ অক্টোবর) সোমবার সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এরপর দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তরুণদের সংগঠিত করা। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও যুবদলের নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে দুপুর ১টায় দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালী (মেট্রোপলিটন) থানা যুবদলের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ,
মোঃ আপেল মাহমুদ সর্দার
সিনিয়র যুগ্ন আহবায়ক মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা যুবদল, রংপুর মহানগর, মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ।

editor

Recent Posts

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

19 minutes ago

উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…

24 minutes ago

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…

39 minutes ago

উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য

পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকশ্রেণি কীভাবে বাংলা ভাষা ও বাঙালি জনগোষ্ঠীর প্রতি ঔপনিবেশিক ও বর্ণবাদী…

44 minutes ago

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম

২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুযায়ী, ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। সূচকে বাংলাদেশের…

1 hour ago

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের লাভজনক স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার পদক্ষেপকে আত্মঘাতী…

2 hours ago

This website uses cookies.