Header Premium (728×90)

রাজনীতি

নগরীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতা সামু

স্টাফ রিপোর্টার রংপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ সদর উপজেলা ও সিটি কর্পোরেশন আংশিক আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দলের মনোনয়ন প্রত্যাশী, মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু। আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার রংপুর নগরীর বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

রংপুর নগরীর সালেক পাম্প এলাকা, স্টেশন রোড, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী, ক্রোকারিজ মার্কেট, দেওয়ানবাড়ি রোড, স্বর্ণপট্রি, তালতলা, নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় পথচারী,ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার মানুষের সাথে কুশলবিনিময় করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন, রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। বৈষম্যের শিকার হয়েছিল। সেই অবহেলা ও বঞ্চনার হাত থেকে রক্ষা পায়নি রংপুর-৩ আসনের মানুষ। বাস্তবে কোন উন্নয়ন হয়নি। তার আশা আগামী নির্বাচনে রংপুর-৩ আসনের মানুষ উন্নয়নের স্বার্থে, বিএনপি ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন।

এসময় গণসংযোগ কর্মসূচীতে তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, সহকারি অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন, জামিল খান, রেজাউল ইসলাম লাবলু, সামসুদ্দোহা সাজু, মহসীন আলী, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, এ্যাড.রুবেল, আব্দুস সালাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স,২২নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান, ২৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিলিপ্স, ২৬ নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড সভাপতি রাকিবুল আজাদ, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ১৫ নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, ৩৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাজু মিয়া, ৫ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম।

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম তমাল, অরুপ রাজ ও অনীক, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দিন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না,সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম চঞ্চল,ছাত্রদল নেতা ইমরান,সিয়ামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

saju

Recent Posts

কারাগার থেকে হাসপাতালে ইমরান খানকে চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তার…

2 minutes ago

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।…

14 minutes ago

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি চিকিৎসার পর অনেকটাই উন্নতি…

26 minutes ago

২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

দলত্যাগবিরোধী আইনের আওতায় ২০ জন এমপির অযোগ্যতা নিয়ে ব্যবস্থা না নেওয়ায় লোকসভার স্পিকার ওম বিড়লা…

26 minutes ago

অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে খরচে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬ এ প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার অপ্রয়োজনীয়…

45 minutes ago

নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গোলাপি রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বিআরটিসি।…

59 minutes ago

This website uses cookies.