Header Premium (728×90)

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রেসিডেন্ট

সরকারের পাশাপাশি সমাজসেবায় বিত্তবানদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিত্তবানরা এগিয়ে এলে অস্বচ্ছল মানুষও সমানভাবে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। রোববার বঙ্গভবনে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস-এর সভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতের সময় ডা. মো. রাশেদুল ইসলাম প্রেসিডেন্টকে জানান, বর্তমানে দেশেই বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি সম্পন্ন হচ্ছে, যার ফলে রোগীদের চিকিৎসার জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের কোলন ও রেক্টাল সার্জনরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। এসময় ডা. রাশেদুল ইসলাম আগামী ২৭ অক্টোবর বিএসসিআরএস-এর উদ্যোগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলনে (BSCRS Congress-২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। সাক্ষাতে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব এবং বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস-এর সদস্য ও কোলন-রেক্টাল বিশেষজ্ঞ সার্জনেরা উপস্থিত ছিলেন।

একই দিনে বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট এ সময় বলেন, দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা বিদ্যমান রয়েছে। সেবার মান আরও বাড়ানো সম্ভব হলে রোগীদের বিদেশমুখী প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে। তিনি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন।

সাক্ষাতে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম প্রেসিডেন্টকে জানান, দেশে এখন লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

ওদিকে বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল। প্রেসিডেন্টের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানায়, সাক্ষাতে প্রেসিডেন্ট বলেন

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী কামরুলের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…

11 minutes ago

নাইট ক্লাবে সাদ-সোহেল, তদন্তের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি তাবিথ

ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর নাইট ক্লাবে দুই ফুটবলারের ছবি নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। বাফুফে…

14 minutes ago

সচিবালয়ে নিরাপত্তা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সরকারের ৯ সিদ্ধান্ত

বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বাড়াতে এবং দর্শনার্থী প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। দর্শনার্থী…

16 minutes ago

রাজধানীর টিকাটুলিতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন নারী

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির কবলে পড়ে রিনা রানী দাস নামে…

24 minutes ago

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে…

57 minutes ago

ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা পূজা পরিচালনা কমিটির নেতাদের…

1 hour ago

This website uses cookies.