Header Premium (728×90)

ইসরাইল ছাড়ছেন ২০ বৃটিশ কূটনীতিক, জেরুজালেমে কনস্যুলেটের নাম বদল

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের অকথ্য নির্যাতনের মুখে ইসরাইলি সেনাদের নীরব ভূমিকা পালনের জেরে বসতিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বৃটেন। এই ঘটনা এবং পরবর্তী কিছু পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। এর জের ধরে ইসরাইল ছাড়ছেন ২০ জন বৃটিশ কূটনীতিক। একই সঙ্গে পূর্ব জেরুজালেমে অবস্থিত বৃটিশ কনস্যুলেট জেনারেলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ইউকে মিশন, জেরুজালেম’। অনলাইন টাইমস অব ইসরাইলের বরাতে এ তথ্য জানা গেছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমঝোতা অনুযায়ী, পূর্ব জেরুজালেমে বৃটিশ কনস্যুলেট জেনারেল আর আগের কাঠামোয় কার্যক্রম পরিচালনা করবে না। কনসাল জেনারেলসহ সেখানে কর্মরত ২০ জন কূটনীতিক ইসরাইল ত্যাগ করবেন। তবে কনস্যুলেটের ভবনটি বৃটিশ সরকারের নিজস্ব সম্পত্তি হওয়ায় সেখানে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখা হবে। সেখানে মাত্র সাতজন কূটনীতিক দায়িত্ব পালন করবেন এবং ভবনটি আর কনস্যুলেট হিসেবে কাজ করবে না। ইতোমধ্যে ভবনটি থেকে ‘বৃটিশ কনস্যুলেট জেনারেল’ এবং কনস্যুলার বিভাগের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সা’আর বলেন, আমরা একটি স্পষ্ট নীতি প্রতিষ্ঠা করেছি—ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার উপযুক্ত পাল্টা ব্যবস্থা না নিয়ে ইসরাইল তা মেনে নেবে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাল্টা ব্যবস্থা হিসেবে বৃটেন চাইলে সে দেশে কর্মরত ২৭ জন ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করতে পারত। তবে নতুন সমঝোতার কারণে লন্ডনে কর্মরত ইসরাইলি কূটনীতিকদের সবাইকে নিজ নিজ পদে বহাল থাকার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি যে, জেরুজালেমে প্রায় ২০০ বছর ধরে থাকা বৃটিশ কনস্যুলেট জেনারেল বন্ধ করার আইনগত অধিকার ইসরাইল সরকারের রয়েছে—এমনটি আমরা মেনে নেব না। পূর্ব জেরুজালেম একটি দখলকৃত ভূখণ্ড এবং বৃটিশ সরকার তাদের এই দীর্ঘদিনের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করছে।

এড মিলিব্যান্ড আরও জানান, এখন থেকে এই কনস্যুলেটের নাম হবে ‘ইউকে মিশন, জেরুজালেম’। এটি ফিলিস্তিনি জনগণের সঙ্গে কাজ এবং গুরুত্বপূর্ণ সেবা প্রদান অব্যাহত রাখবে। কর্মীদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়ার বিষয়টিকে তিনি একটি সাময়িক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জেরুজালেমে যুক্তরাজ্যের কূটনৈতিক উপস্থিতি পুনর্গঠনে কাজ করবে লন্ডন। আলোচনা চলাকালে কোনো ধরনের ‘পারস্পরিক পাল্টা পদক্ষেপ’ না নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মিলিব্যান্ড আরও বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থনে গত ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, বৃটেন সেগুলোর প্রতি দৃঢ়ভাবে অটল থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ

জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…

10 minutes ago

বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…

14 minutes ago

ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

মাদারীপুরের শিবচরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ…

19 minutes ago

ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’

ঢাকার ব্যস্ত সড়কে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ রাইড…

21 minutes ago

ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনায় মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে…

26 minutes ago

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…

37 minutes ago

This website uses cookies.