পটুয়াখালীর বাউফলে ২৪ পিস ইয়াবাসহ অন্তর দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অন্তর দাস দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার জুয়েলারি পট্টি এলাকার কানাই দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অন্তর দাস বর্তমানে দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার শ্রী শ্রী কালীমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ ও ‘এশিয়ান টেলিভিশন’-এর দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বলেও জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারের পশ্চিম পাশে সড়কে অভিযান চালায়। এ সময় অন্তর দাসের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ বাউফল থানায় হস্তান্তর করা হয়।
এশিয়ান টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম তনু বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউই নয়।’
দশমিনা থানা সূত্রে জানা গেছে, এর আগে অন্তর দাসের বিরুদ্ধে দশমিনা থানায় দায়ের করা একটি চুরি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ইয়াবাসহ গ্রেপ্তার অন্তর দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার নেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া…
সিরাজগঞ্জে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও…
উন্নত জীবন আর স্থায়ী আবাসের স্বপ্ন নিয়ে তিন দশক আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো কাজী আজিজুল…
স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। এ উপলক্ষ্যে…
ইতালির পার্লামেন্টে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত নির্বাচনী সংস্কার বিল অনুমোদিত হয়েছে। এই সংস্কারকে…
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের বটগাছের নিচে ও ঝুঁকিপূর্ণ…
This website uses cookies.