Header Premium (728×90)

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবসহ ৪ প্রতিষ্ঠানে যৌথ অভিযান

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ফু-ওয়াং ক্লাবে যৌথ অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন এই ক্লাবটির পাশাপাশি একই সময়ে আরও তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো— র ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ। শনিবার বিকেলে এই অভিযান শুরু হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার বেশ কিছু বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে ‘অবৈধ উৎস’ থেকে মদ বা মদজাতীয় পণ্য সংগ্রহ, শুল্ক-ভ্যাট ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকদের কাছে তা সরবরাহের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে সিআইআইডি চারটি বিশেষ দল গঠন করেছে। এই দলগুলোর সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করছেন।

তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাব ও বারের মালিক শেখ নুর ইসলাম দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন। এর আগে ২০১৯ সালেও ক্যাসিনো ও জুয়া পরিচালনার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ক্লাবটিতে অভিযান চালিয়েছিল। তবে শনিবারের এই নতুন অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার শুল্কমুক্ত মদ অবৈধভাবে মজুত করার অভিযোগে দক্ষিণ গুলশানের 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামক একটি ওয়্যারহাউজে অভিযান চালায় যৌথ বাহিনী। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এসআরবি-১-এর ওই অভিযানে শেখ নুর ইসলামের দুটি বৈধ ও দুটি অননুমোদিতসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

চলতি বছরের অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য…

3 minutes ago

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)…

6 minutes ago

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিমানবন্দরে প্রবাসীদের প্রতি অবহেলা বা হয়রানি…

9 minutes ago

রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ…

15 minutes ago

বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য নগদ ডলার কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার…

22 minutes ago

চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক

চুয়াডাঙ্গার দীননাথপুর ও গাইদঘাটসহ কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেললাইনের ওপর গাছ ভেঙে…

27 minutes ago

This website uses cookies.