দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তথ্য গোপন করে একাধিক বিয়ে করার প্রবণতা এবং বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে। শনিবার সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিকাহ রেজিস্ট্রারদের জন্য ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
আইনমন্ত্রী আরও জানান, বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্যভাণ্ডার পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে। দেশের সব কাজীকে এই ডিজিটাল নিবন্ধনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া, ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ও বলয় ভাঙার লক্ষ্যে খুব দ্রুত লটারির মাধ্যমে পদায়ন প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি জানান।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.