Header Premium (728×90)

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের ১১তম দিনে শুক্রবার ছুটির দিনেও তারা বিক্ষোভ মিছিল করেছেন। জুমার নামাজের পর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ১১ দিন ধরে আন্দোলন চললেও এখন পর্যন্ত ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, যার প্রতিবাদেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে তারা অটল। দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্তের আহ্বান জানান তিনি। একই বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত এ পরিস্থিতির অবসান ঘটিয়ে ক্লাসে ফেরার সুযোগ তৈরির দাবি জানান তিনি।

শিক্ষার্থীরা জানান, শুরু থেকেই তারা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। এর আগে মশাল মিছিল ও লাল কার্ড প্রদর্শনের মতো কর্মসূচি পালন করেছেন তারা। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে, যার ফলে নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মুম্বাইয়ে বিক্ষোভস্থল থেকে আটক বলিউড অভিনেতা ইমরান খান

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে সমর্থন জানাতে গিয়ে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে আটক…

2 minutes ago

সিরাজগঞ্জের চায়না বাঁধে বিকেল হলেই বাড়ছে প্রেমিক-প্রেমিকাদের ভিড়

সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী চায়না বাঁধে বিকেল হলেই বাড়ছে নানা বয়সী মানুষের ভিড়। স্কুল ফাঁকি দিয়ে…

10 minutes ago

শেখ হাসিনার সঙ্গে কথা হয়, ফিরতে চাইছেন তিনি: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মাঝেমধ্যেই কথা…

11 minutes ago

শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় আট শিক্ষার্থী ল্যাপটপ জিতেছেন। শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের…

32 minutes ago

মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন পোস্ট অভিনেত্রী কেয়া পায়েলের

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই…

35 minutes ago

কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ

ফ্রানৎস কাফকার সাহিত্য কীভাবে ক্ষমতার অদৃশ্য কাঠামো ও ব্যক্তির অস্তিত্বের সংকটকে ফুটিয়ে তুলেছে, তা নিয়ে…

52 minutes ago

This website uses cookies.