রাশিয়ার নতুন নির্বাচিত পার্লামেন্ট দুমা’য় প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পার্লামেন্টের নিম্নকক্ষের নবম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অর্থনৈতিক স্বনির্ভরতা, সামাজিক ব্যয়, প্রতিরক্ষা এবং দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তার বিষয়ে সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন।
বক্তব্যের এক পর্যায়ে পুতিন স্পষ্টভাবে জানান, রাশিয়া সারা বিশ্বে হাত পেতে দান-খয়রাত বা ভিক্ষা করবে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন ফেডারেল বাজেট নিয়ে আলোচনার সময় তিনি বলেন, প্রথমত, এটি অপমানজনক। দ্বিতীয়ত, কেউ আমাদের কিছু দেবে না। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের এর প্রয়োজন নেই। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার নিজস্ব লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সব সম্পদ রয়েছে।
আইনপ্রণেতাদের উদ্দেশে পুতিন অর্থনৈতিক ক্ষেত্রে ভুল পদক্ষেপ এবং ধ্বংসাত্মক জনতুষ্টি এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি রাশিয়ার আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল ও আত্মবিশ্বাসী হিসেবে অভিহিত করলেও যেকোনো ধরনের ভুল বা ত্রুটি গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেন। একই সঙ্গে তিনি একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় প্রকল্প ও ফেডারেল কর্মসূচিগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং সরকারের সব সামাজিক অঙ্গীকার পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পুতিন। এছাড়া বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রশাসনিক বাধা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
প্রতিরক্ষা খাতকে পার্লামেন্টের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে হবে এবং বিজয়ের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় তিনি ইউক্রেন সংঘাতে অংশ নেওয়া এবং নতুন পার্লামেন্টে নির্বাচিত রুশ সেনা ও সাবেক যোদ্ধাদের স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, যুদ্ধক্ষেত্রে তারা দেশের প্রতি নিজেদের অঙ্গীকারের প্রমাণ দিয়েছেন এবং তাদের ও তাদের পরিবারের সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত।
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যা নামে এক ব্যক্তিকে…
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ শৈশব…
নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে মোঃ জাহাঙ্গীর…
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও নির্মাণ শিল্পের বিদ্যমান জটিলতা সহজ করার…
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসার বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে সরকারের জন্য গ্রহণ করা কঠিন বলে মন্তব্য…
রাঙামাটির কাপ্তাইয়ে চাঞ্চল্যকর হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড…
This website uses cookies.