সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাব-ইনস্পেক্টর (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত সর্বশেষ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মাধ্যমে মামলার এজাহারে নাম থাকা ১৫ জন আসামির সবাই এখন আইনের আওতায় এলেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজনসহ এই মামলায় মোট ২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি মো. জিল্লুর রহমানকে (২৩) গ্রেপ্তার করা হয়। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসআই জাকির আল আহসান জানান, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার এজাহারনামীয় সব পলাতক আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় সন্ত্রাসীদের পিটুনিতে এসবিতে কর্মরত এসআই আলতাফ হোসেন নিহত হন।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এছাড়া মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন দুজন বর্তমানে জামিনে রয়েছেন।
ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন…
ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের খুব কাছে অস্ট্রেলিয়া। ৪২১ রানের লক্ষ্য…
কিশোরগঞ্জের কটিয়াদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ কাশেম মিয়া নামে একজনকে গ্রেপ্তার…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর তৃণমূলের নেতা-কর্মীদের সামলানো ও একক প্রার্থী নিশ্চিত করা…
সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬১টি ফ্লাইট বাতিল…
প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। মঙ্গলবার রাজধানীর হোটেল…
This website uses cookies.