Header Premium (728×90)

মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে তুলকালাম, পুলিশের গাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় বুধবার সকাল ১১টার দিকে ফুটপাথের হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে হকারদের অতর্কিত হামলার শিকার হয়েছেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। লাঠিসোটা নিয়ে ধাওয়া দেওয়ার পাশাপাশি হকাররা ইটপাটকেল ছুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পিছু হটতে বাধ্য করে।

সংঘর্ষের সময় ডিএনসিসি’র একটি বর্জ্যবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং করপোরেশনের আরও দুটি এস্কাভেটর ভাঙচুর করা হয়। এছাড়া পুলিশের একটি গাড়ি ও ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত পথচারীরাও হামলার শিকার হয়েছেন। পরে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা ১১টার দিকে বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালানোর সময় বিদ্যুতের তার ছিঁড়ে স্থানীয় কয়েকটি দোকানে আগুন ধরে গেলে হকাররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় গণমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীন, সময় টিভি’র ক্যামেরাম্যান সিফাত, প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেন এবং ঢাকা পোস্টের এক সাংবাদিক হামলার শিকার হন। অনেক পথচারীর মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হামলায় জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হকারদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন।

ডিএমপি মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা জানান, এ ঘটনায় চারটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে। দুপুর ২টার পর পুনরায় অভিযান চালিয়ে প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযান শেষ হতে না হতেই মিরপুর-১০ নম্বরের ফলপট্টি এলাকায় ফলের ভ্রাম্যমাণ দোকান নিয়ে বসেন হকাররা। তবে উচ্ছেদের কারণে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

দুই দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরকালে তিনি দেশটির রাষ্ট্রপতি ও…

3 minutes ago

রাজধানীতে চার দিনে ৪১ চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত…

23 minutes ago

মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ সামরিক শক্তি কত?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় সক্রিয় হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের…

25 minutes ago

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে…

34 minutes ago

সৌদি আরবে ফেনীর প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার…

41 minutes ago

বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’

বাংলা বা ওয়েস্ট বেঙ্গল নয়, এবার বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার…

43 minutes ago

This website uses cookies.