Header Premium (728×90)

ফ্লাইদুবাইয়ের বিমানে ছুরিকাঘাত: পাইলট গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ছুরিকাঘাতের ঘটনায় সংশ্লিষ্ট পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির লাইভ প্রতিবেদনেও এই তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু জানান, ছুরিকাঘাতকারী ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সৌদি আরবের কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করছে। বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণের পর পাইলটকে আটক করা হয়। তবে এই ঘটনার নেপথ্যের কারণ বা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে এখনো তদন্ত চলছে।

ফ্লাইট এফজেড১০৭৩ প্রায় ১৫০ জন আরোহী নিয়ে তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রাপথ পরিবর্তন করে বিমানটি সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির অধিকাংশ যাত্রীই ছিলেন ইসরায়েলি নাগরিক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ব্যাটারিতে আসছে বৈপ্লবিক পরিবর্তন, কয়েক মিনিটে হবে ফুল চার্জ

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা বৈদ্যুতিক গাড়ির চার্জের দুশ্চিন্তা দূর করতে ব্যাটারি প্রযুক্তিতে আসছে বড় ধরনের পরিবর্তন।…

3 minutes ago

ঢাকায় গ্রেপ্তার ভোলার তজুমদ্দিন উপজেলা আ.লীগ নেতা ফরিদ উদ্দিন

ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার…

18 minutes ago

ঢাকার আদালত থেকে ফের কৌশলে পালালেন খুনের আসামি শরিফুল

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন খিলগাঁও থানার হত্যা…

31 minutes ago

রাজশাহীতে উদ্ধার হওয়া রেবন্তর বিরল মূর্তিসহ ২৬ প্রত্নসম্পদ জাদুঘরে

রাজশাহীর সীমান্ত ও চরাঞ্চল থেকে উদ্ধার হওয়া সূর্যপুত্র রেবন্তর একটি অত্যন্ত বিরল মূর্তিসহ ২৬টি প্রত্ননিদর্শন…

43 minutes ago

ইউক্রেনের ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট, খাদ্য ও ওষুধের তীব্র অভাব

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মাইন ও…

46 minutes ago

নড়াইলে মাদক নিয়ে বিরোধে পাঁচ মামলার আসামি কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যা নামে এক ব্যক্তিকে…

54 minutes ago

This website uses cookies.