Header Premium (728×90)

পলাতকদের ফেরাতে পার্শ্ববর্তী রাষ্ট্রকে অনুরোধ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজাপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক অন্যান্য আসামিদের ফেরত পাঠানোর জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে অফিশিয়াল অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, তারা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হন, তবে আইন নিজস্ব গতিতে চলবে। তবে মাঝেমধ্যে ফিরে আসার আওয়াজ তুলে তারা লুকায়িত নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের অস্থিতিশীলতা ও অতীতে ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এক মাসে ১৪০০ নাগরিককে হত্যা করেছে, যাদের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও কাস্টোডিয়াল ডেথ হয়েছে, সেই শক্তিকে দেশের মানুষ আর চায় না। যারা এসব বর্বর হত্যাকাণ্ডের পরেও অনুশোচনা করেনি, তারা দেশের বাইরে থেকে ফিরে আসার আওয়াজ দিচ্ছে।

অনুষ্ঠানে পুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে এই ইউনিট গঠন করা হবে। এর জন্য হেডকোয়ার্টারে একজন অ্যাডিশনাল আইজিপির পদ তৈরি করা হবে, যদি তা আগে থেকে না থাকে। এছাড়া প্রতিটি মেট্রো, জেলা ও বিভাগীয় পর্যায়ে এই ইউনিটের শাখা থাকবে এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। জটিল বিষয়গুলো কেন্দ্র থেকে এবং অন্যান্যগুলো থানা বা জেলা পর্যায়ে বিশ্লেষণ করা হবে। এই প্রকল্প প্রণয়নের জন্য তিনি গত কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দিয়েছেন।

পদক প্রদান অনুষ্ঠানে পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন সদস্যকে তাদের সাহসিকতা, অনন্য সেবা এবং চাঞ্চল্যকর মামলার তদন্তের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনঞ্জুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন ফকির।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এ দেশে ১৪০০ নাগরিককে হত্যা করেছে একই মাসের মধ্যে; ১৫ বছরের হিসাব নাইবা দিলাম, ৭ হাজারের উপরে ছিল বিচারবহির্ভুত কিলিং, যেটা পারসিকিউশন হয়েছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, কাস্টোডিয়াল ডেথ হয়েছে—সেই হিসাব নাইবা দিলাম। যারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করতে পার

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৬…

5 minutes ago

সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে আবারও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে পরিশোধনকারী কোম্পানিগুলোর…

9 minutes ago

বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…

14 minutes ago

অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায়

অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…

18 minutes ago

জায়েদের সহায়তার টাকা কেন নিলেন না অভিনেতা রিফাত চৌধুরী

শারীরিক অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। চিকিৎসার অর্থ…

25 minutes ago

হরমুজ প্রণালিতে ইরান বাড়াবাড়ি করছে: সাবেক পেন্টাগন কর্মকর্তা

হরমুজ প্রণালিতে ইরান তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার বা বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের আরব…

27 minutes ago

This website uses cookies.