Header Premium (728×90)

Categories: বিনোদন

কোনো পরিকল্পনা ছাড়াই হাসতে জানেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের রূপ ও লাবণ্য দিয়ে সব বয়সের দর্শকের কাছে তিনি আজও সমান আকর্ষণীয়। সম্প্রতি নিজের কয়েকটি নতুন ছবি প্রকাশ করে আবারও ভক্তদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন জয়া। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে মিষ্টি এক হাসি। এই ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, তার মুখে ফুটে ওঠা এই হাসিগুলো তিনি কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই দিয়ে থাকেন। অভিনেত্রীর এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে এক ভক্ত লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

পেশাগত ব্যস্ততার বাইরে ব্যক্তিগত জীবনে জয়া আহসান গাছগাছালি ও পোষ্যদের নিয়ে সময় কাটাতে ভালোবাসেন। বাড়িতে অবসর সময়ে তিনি নিজের বাগান দেখভাল করেন। অভিনয়ের ক্ষেত্রে তাকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগেই ভারতে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত…

57 seconds ago

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে…

2 minutes ago

লিটন নায়েব হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন

ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব হত্যা মামলার প্রধান আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন…

3 minutes ago

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মালেহা মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। বর্তমানে…

12 minutes ago

মিরপুরে রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দখল, নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ

রাজধানীর মিরপুরে ৫০ বছরের পুরোনো স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দিয়ে দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ…

20 minutes ago

জাসদের কার্যালয়ে অভিযান, ২৮৯ জনকে আটক করল পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করা হয়েছে।…

29 minutes ago

This website uses cookies.