আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আমিরুল ইসলামের জোড়া গোল ও অভিজ্ঞ মিডফিল্ডার রাসেল মাহমুদ জিমির এক গোলে ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর পর গেরহার্ড পিটারের দলের এটি টানা দ্বিতীয় জয়।
ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন আমিরুল ইসলাম। এরপর ৩১ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের শেষ কোয়ার্টারে একটি চমৎকার ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান রাসেল মাহমুদ জিমি। তবে ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ইন্দোনেশিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি শোধ করেন আল আরদ আউলিয়া।
এই জয়ের পর ছয় দলের ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে ‘বি’ গ্রুপের সম্ভাব্য তৃতীয় দল চীনের মুখোমুখি হতে পারে লাল-সবুজরা।
এশিয়ান গেমসে বাংলাদেশের মূল লক্ষ্য ষষ্ঠ স্থান অর্জন করা। দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ষষ্ঠ হওয়া। চীন আমাদের চেয়ে ভালো দল হলেও এখন দলের আত্মবিশ্বাস আছে। ওদের হারানোর সামর্থ্যও আমাদের রয়েছে।’ উল্লেখ্য, টুর্নামেন্টের শুরুতে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল।
এদিকে, নারী হকিতে কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে হারাতে পারলে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও ওপরে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন…
একসময়ের ক্ষমতাধর আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহকে ১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর কাবুলের জাতিসংঘ কম্পাউন্ড থেকে তুলে…
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লং মার্চ নিয়ে দলটির ভেতরে মতপার্থক্য এবং কৌশলগত অনিশ্চয়তা স্পষ্ট হচ্ছে।…
কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় এক করিমন চালক নিহত হয়েছেন। রোববার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসন্ন জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য…
সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে ‘বাঁশকল’ চেকপোস্ট স্থাপন…
This website uses cookies.