কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় মুন্না (১৯) নামের এক করিমন চালকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বিলজানি বাজার এলাকায় একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেবের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে মুন্না নিজের করিমন গাড়িটি নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তার করিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক মুন্না।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও এর চালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।
ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না বলে…
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে কর্তৃত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়েছেন জামায়াতে ইসলামীর…
রাজশাহীর রাজপাড়ায় টাকা ভাঙানোকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার আগে…
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ…
প্রতিবেশী কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো আপস করা হবে না…
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন…
This website uses cookies.