Header Premium (728×90)

Categories: শিক্ষা

ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা হাতে ‘লালকার্ড’ নিয়ে সেখানে জড়ো হয়ে এই কর্মসূচি শুরু করেন। নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই অবস্থানে নেমেছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব কার্যক্রম পরিচালনা করছে। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন ভিসি নিয়োগ দেওয়া তাদের জন্য লজ্জাজনক ও দুঃখজনক। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডিসিইউতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।

শিক্ষার্থীরা জানান, তাদের শিক্ষাজীবনে নানা সংকট চলছে। এর মধ্যে পরীক্ষা আটকে থাকা এবং একাডেমিক মাইগ্রেশনের মতো বিষয়গুলো অন্যতম। এসব সমস্যার দ্রুত সমাধান চান তারা।

বিক্ষোভকারীদের দাবির তালিকায় রয়েছে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল করা, বিশ্ববিদ্যালয়কে দ্রুত স্কুলিং মডেলে রূপান্তর এবং ২০২১-২২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশন ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা। এছাড়া সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে অবিলম্বে প্রশাসনিক ভবন চালু এবং সব ধরনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, শনিবার (২৬ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ডিসিইউয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং একই দিনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীরা রবিবার সড়কে নেমেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে।…

10 minutes ago

কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. আসাদুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত…

11 minutes ago

দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী

ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না বলে…

19 minutes ago

নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে কর্তৃত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়েছেন জামায়াতে ইসলামীর…

29 minutes ago

রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা

রাজশাহীর রাজপাড়ায় টাকা ভাঙানোকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার আগে…

38 minutes ago

দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ…

42 minutes ago

This website uses cookies.