বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে। আন্তর্জাতিক এমির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন কনটেন্টের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রামাণ্যচিত্রটি চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে। এটি আল জাজিরার বিশেষ অনুসন্ধানী ব্যানার ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর অধীনে নির্মিত এবং কাতারের প্রতিনিধিত্ব করছে।
প্রামাণ্যচিত্রটিতে ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের পেছনের বিভিন্ন ঘটনা ও অনুসন্ধান তুলে ধরা হয়েছে। এর মূল গবেষক ও প্রধান অনুসন্ধানকারী হিসেবে কাজ করেছেন আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। মনোনয়নের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। জুলকারনাইন সায়ের এই আন্তর্জাতিক স্বীকৃতির কৃতিত্ব বাংলাদেশের সেই শিক্ষার্থী, শ্রমজীবী ও স্বজনদের দিয়েছেন, যারা আন্দোলনের কঠিন ৩৬টি দিন পার করেছেন এবং জীবন হারিয়েছেন।
দেশের নির্মাতারাও প্রামাণ্যচিত্রটির এই আন্তর্জাতিক অর্জনে অভিনন্দন জানিয়েছেন। নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টে জুলকারনাইন সায়ের ও উইল থর্নের সঙ্গে প্রামাণ্যচিত্রটির পরিকল্পনার শুরুর সময়ের কথা স্মরণ করেছেন এবং মনোনয়নের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়া নির্মাতা আশফাক নিপুণও জুলকারনাইন সায়েরকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের ৫৪তম আসর। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ২২টি দেশের বিভিন্ন কনটেন্ট ও নির্মাতা মনোনয়ন পেয়েছেন।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…
চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…
বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…
This website uses cookies.