ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান অভিজিৎ দীপকে এই হুঁশিয়ারি দেন। তিনি জানান, আগামী শনিবারের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে মুম্বাই থেকে শুরু হবে এই দেশব্যাপী আন্দোলন।
সিজেপির দাবি, ভোটার তালিকায় জালিয়াতি ও কারচুপির মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়া হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই লাখ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই ছাড়াই নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে আসে যে, গত ১০ মাসে অন্তত ১৪ বার ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার। এই প্রতিবেদনের সূত্র ধরেই সিজেপি তাদের এই কঠোর অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, প্রধান বিচারপতির একটি মন্তব্যের জেরে গত মে মাসে ইনস্টাগ্রামে সিজেপির যাত্রা শুরু হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশটির বেকার যুবকদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ হিসেবে অভিহিত করার পর এই সংগঠনটি সক্রিয় হয়ে ওঠে। এর আগে সিজেপির আন্দোলনের মুখেই মোদি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল।
এদিকে, ভোটার তালিকার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার, বরখাস্ত এবং ভোটার তালিকার বিষয়ে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর মুম্বাই থেকে এই আন্দোলন শুরু হবে। খবর আল জাজিরার।
এদিকে ভোটার তালিকায় জালিয়াতিসংক্রান্ত সংবাদপত্রের এক প্রতিবেদনের জের ধরে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিজেপি জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। বিরোধীদের অভিযোগ, মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দিতেই ওই তালিকায় কারচুপি করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল…
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অস্ত্রের মুখে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু মজনু বাহিনী। এ সময়…
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার করে একটি মহলের মিথ্যাচার ও ধোঁকাবাজি প্রতিরোধে সবাইকে সজাগ থাকার…
দীর্ঘদিন নয়াদিল্লিমুখী পররাষ্ট্রনীতির পর বাংলাদেশ এখন তার কূটনৈতিক পরিসর বিস্তৃত করছে। পাকিস্তান, চীন ও তুরস্কের…
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের…
টাঙ্গাইলের মধুপুরে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিরোধীদলকে লংমার্চের…
This website uses cookies.