Header Premium (728×90)

Categories: জাতীয়

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৫২। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, একদল দুর্বৃত্ত স্টুডিওর ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি এবং কক্ষের অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। হামলাকারীরা স্টুডিওর ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে সবকিছু তছনছ করে দেয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সালমান মুক্তাদিরের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই তার স্টুডিওতে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…

3 minutes ago

অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায়

অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…

7 minutes ago

জায়েদের সহায়তার টাকা কেন নিলেন না অভিনেতা রিফাত চৌধুরী

শারীরিক অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। চিকিৎসার অর্থ…

15 minutes ago

হরমুজ প্রণালিতে ইরান বাড়াবাড়ি করছে: সাবেক পেন্টাগন কর্মকর্তা

হরমুজ প্রণালিতে ইরান তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার বা বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের আরব…

16 minutes ago

মোহাম্মদপুরে পুলিশ ফাঁড়ির সামনেই তাণ্ডব চালিয়ে জমি দখল

রাজধানীর মোহাম্মদপুরে বিট পুলিশিং অফিসের সামনেই কয়েকশ লোক নিয়ে হামলা, ভাঙচুর ও জমি দখলের চেষ্টা…

19 minutes ago

কোটালীপাড়ায় উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর উন্নয়ন আলোচনা

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক…

22 minutes ago

This website uses cookies.