Header Premium (728×90)

Categories: সারাদেশ

সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর কবলে ৪ জেলে, নৌকা ও মালামাল লুট

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অস্ত্রের মুখে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু মজনু বাহিনী। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে এই জেলেদের অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উপকূলের জেলে ও মহাজনদের মাঝে নতুন করে দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপহৃত জেলেদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রিপন (২৬), ফরিদ (৩০) ও অপর রিপন (২৮)। চতুর্থজনের নাম এখনো জানা যায়নি। মহাজনদের তথ্য অনুযায়ী, অপহৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মহাজনরা জানান, বনদস্যু মজনু বাহিনীর ১০-১২ জন সশস্ত্র সদস্য একটি ট্রলারযোগে এসে জেলেবহরে অতর্কিত হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের চারটি নৌকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। দস্যুরা এসময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল সেট এবং একটি মাছ ধরার নৌকা লুট করে নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো মহাজনের সঙ্গে মুক্তিপণের বিষয়ে দস্যুরা যোগাযোগ করেনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানিয়েছেন, জেলে অপহরণের বিষয়টি জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। বর্তমানে অপহৃত জেলেদের অবস্থান শনাক্তের জন্য তৎপরতা চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

এশিয়ান গেমসে পদক জিতলে আরচারদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদক জয়ী বাংলাদেশি আরচারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ফেডারেশন। স্বর্ণের জন্য…

1 minute ago

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৬…

9 minutes ago

সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে আবারও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে পরিশোধনকারী কোম্পানিগুলোর…

14 minutes ago

বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…

18 minutes ago

অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায়

অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…

22 minutes ago

জায়েদের সহায়তার টাকা কেন নিলেন না অভিনেতা রিফাত চৌধুরী

শারীরিক অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। চিকিৎসার অর্থ…

30 minutes ago

This website uses cookies.