দীর্ঘ ১১ বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউসে আয়োজিত এই শীর্ষ বৈঠকে দুই নেতা একান্ত আলোচনায় বসার পাশাপাশি ভোজসভায় অংশ নেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে, দুই নেতার মধ্যে গভীর ব্যক্তিগত শ্রদ্ধা ও সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।
বৈঠকে দুই পরাশক্তির মধ্যে সম্ভাব্য সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন শি জিনপিং। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুস্থ প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো পক্ষ হারবে বা জিতবে এমন সংঘাত নয়। তবে এই ইতিবাচক বার্তার আড়ালেও দুই দেশের মধ্যে মৌলিক ভূরাজনৈতিক বিরোধগুলো অমীমাংসিতই রয়ে গেছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও হরমুজ প্রণালি বন্ধের ঘটনায় তেহরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প বেইজিংয়ের সহায়তা চেয়েছেন। তবে ইরানের শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন সরাসরি ওয়াশিংটনের আহ্বানে সাড়া না দিয়ে সংকটটি রাজনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, তাইওয়ান ইস্যু নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং। স্বশাসিত তাইওয়ানের স্বাধীনতাকে স্বীকৃতি না দেওয়ার পাশাপাশি বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি। বিশেষ করে তাইপেকে ১ হাজার ৪০০ কোটি ডলারের (প্রায় ১ লাখ ৭২ হাজার কোটি টাকার বেশি) সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার মার্কিন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বেইজিং।
এদিকে হোয়াইট হাউসে শি জিনপিংকে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান এবং বিরোধী ডেমোক্র্যাট দলের অনেক সদস্যই এই আয়োজনের সমালোচনা করেছেন। তবে রক্তক্ষয়ী যুদ্ধ এড়াতে শীর্ষ নেতৃত্বের নিয়মিত যোগাযোগকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…
চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…
বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…
This website uses cookies.