যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং তেহরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান প্রস্তুত রয়েছে। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে যে তারা কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করতে চায়। এছাড়া প্রক্রিয়াটি কীভাবে এগোবে, তার একটি সময়সীমায় সম্মত হতে হবে। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রতিনিধিদল নিউইয়র্কে অবস্থান করছে। ওই প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি পুনরুজ্জীবিত করার জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার সকালে তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তবে তিনি জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন না বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, ওয়াশিংটনের সঙ্গে শত্রুতা অবসানের চুক্তির বিস্তারিত বিষয় নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা সম্ভব। গত ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ইরানি এই কর্মকর্তা আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যুক্তরাষ্ট্রের কূটনীতিতে ফিরে আসার জন্য একটি সুবর্ণ সুযোগ। তবে ওয়াশিংটনকে আগে দৃশ্যমান ও বাস্তব পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে তেহরানও কূটনীতি পুনরুজ্জীবিত করতে স্বাগত জানাবে।
এর আগে রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড জানিয়েছিল, তারা জানতে পেরেছে যে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ইরান সতর্ক করে বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তেহরান কোনো সীমাবদ্ধতা বা বিবেচনা ছাড়াই পাল্টা জবাব দেবে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.