Header Premium (728×90)

ব্রাজিল নির্বাচন: লুলা ও বলসোনারোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের আর দু’সপ্তাহেরও কম সময় বাকি। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং সিনেটর ফ্লাভিও বলসোনারো একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সর্বশেষ জনমত জরিপগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

সোমবার প্রকাশিত দুটি আলাদা জরিপের ফলাফল থেকে এই চিত্র উঠে এসেছে। কোয়েস্ট জরিপ অনুযায়ী, ফ্লাভিও বলসোনারো ৪২ শতাংশ এবং লুলা দা সিলভা ৪১ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন। অন্যদিকে, বিটিজি প্যাকচুয়াল/নেক্সাসের জরিপ অনুযায়ী, সিলভা ৪৬ শতাংশ এবং বলসোনারো ৪৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এর আগে ৫ই আগস্ট কোয়েস্ট জরিপে লুলা দা সিলভা ৫ শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন, যেখানে তার সমর্থন ছিল ৪৪ শতাংশ এবং বলসোনারোর ছিল ৩৯ শতাংশ।

আগামী ৪ঠা অক্টোবর ব্রাজিলে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে না পারলে ২৫শে অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে, যেখানে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত লড়াই হবে। চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে থাকা লুলা দা সিলভাকে এবার কঠোর চ্যালেঞ্জ জানাচ্ছেন সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জায়ের বলসোনারোকে দেশটির নির্বাচনী আদালত অযোগ্য ঘোষণা করেছে এবং তিনি ২০২২ সালের নির্বাচনে লুলার বিরুদ্ধে ফল উল্টে দেয়ার অভিযোগে অভিযুক্ত।

গত ২রা আগস্ট সাও পাওলোতে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে নিজের প্রচারণা শুরু করেন লুলা। তিনি মার্কিন প্রশাসনের চাপের বিরুদ্ধে ব্রাজিলের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে নিজেকে তুলে ধরছেন। জুলাই মাসে মার্কিন শুল্ক আরোপের সমালোচনা করে লুলা একে অর্থনৈতিক চাপের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানরত লুলা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। সোমবার তিনি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের অভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…

6 minutes ago

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…

23 minutes ago

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…

35 minutes ago

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান

হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…

54 minutes ago

ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে

২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য নিজের…

59 minutes ago

মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়, সমাজের সর্বস্তরের মানুষের…

1 hour ago

This website uses cookies.