গত শুক্রবার থেকে রোববার বিকেল পর্যন্ত রাজধানী ঢাকা ও এর আশপাশে ব্যাপক নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে রাজধানীর ১৫টি স্থানে ২২টি ককটেল বিস্ফোরণ এবং ১০টি বাস ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীর নিরাপত্তা জোরদারে পুলিশ দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে ব্লক রেইড শুরু করেছে। নাশকতার অভিযোগে ইতিমধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর থেকে এই তাণ্ডব শুরু হয়। ওইদিন দুপুর ২টায় মালিবাগ ফরচুন শপিং মল ও সোহাগ কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভার ও আগারগাঁও বেতার ভবনের সামনে তিনটি বিস্ফোরণ ঘটে। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও চৌরাস্তার ট্রাফিক বক্সের সামনে, যেখানে পর পর চারটি ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন। পরবর্তীতে রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে বাবুবাজার ব্রিজের নিচে মাজার, মগবাজার চৌরাস্তা জামে মসজিদ, বঙ্গবাজার, গুলিস্তান, সায়েন্স ল্যাব ও রামপুরা বিটিভি ভবনের সামনে আরও ছয়টি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া শুক্রবার রাতেই কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহন, কলেজগেট ও চিটাগাং রোড হাইওয়েতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
শনিবার দ্বিতীয় দফায় হামলা চালায় দুর্বৃত্তরা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বরে অভিজাত পরিবহন এবং পল্লবী-১১ নম্বরে শিকড় পরিবহনের দুটি চলন্ত বাসে যাত্রীবেশে উঠে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে মধ্য বাড্ডা ইউলুপের নিচে আলিফ পরিবহনের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করা একটি পিকআপে এবং রাতে প্রগতি সরণি ও মাতুয়াইল এলাকায় আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। ঢাকার বাইরে ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা দুটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী মোড়ে সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণে বিল্লাল নামে এক রিকশাচালক আহত হন। শনিবার গভীর রাতে শাহবাগে তিন নেতার মাজার ও কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফরমে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রোববারও নাশকতা অব্যাহত ছিল; দুপুর সোয়া ১টায় হাইকোর্টের সামনে, দেড়টায় মৎস্য ভবন মোড়ে এবং বিকেলে শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ২১০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। ফ্লাইওভারের ওপর থেকেও নজরদারি করা হচ্ছে। পল্টন, গুলিস্তান, মহাখালী, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার শতাধিক হোটেল, মেস ও বাসাবাড়িতে রাতভর ব্লক রেইড চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। কিছু বাসা থেকে অবিস্ফোরিত ককটেল, পেট্রোল বোমা ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ৪৮ নম্বর ওয়ান্দের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে শনিবার ভোরে ৪টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় এক যুবলীগ নেতাকে হাতেনাতে এবং ধানমণ্ডিতে নাশকতায় জড়িত থাকার সন্দেহে আরেক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই এই নাশকতা চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর দলীয় গ্রুপে আতঙ্ক তৈরির নির্দেশনা আসে, যার মূল টার্গেট ছিল থানা ও গণপরিবহন। গোয়েন্দা সূত্র জানায়, এই নাশকতার পেছনে অর্থায়ন, বোমা তৈরি ও মাঠ পর্যায়ে বাস্তবায়ন—এই তিন স্তর কাজ করছে। অপরাধ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত এই দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে জননিরাপত্তা বড় হুমকির মুখে পড়বে।
এদিকে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এক জরুরি নির্দেশনায় পরিবহনগুলোকে রাস্তার পাশে বা নির্জন স্থানে পার্কিং না করে বাধ্যতামূলকভাবে নিজস্ব ডিপো, গ্যারেজ বা টার্মিনালে পাহারায় রাখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই অপতৎপরতা চালানো হয়েছে। তবে জনগণ ও সরকার এতে মোটেও শঙ্কিত নয়। ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের শনাক্ত করার কাজ চলছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.