Header Premium (728×90)

টিসিবির নতুন নির্দেশিকা: সাধারণ ভোক্তাদের জন্য উন্মুক্ত হচ্ছে ঐচ্ছিক পণ্য

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের কার্যক্রমে নতুন নির্দেশিকা আনতে যাচ্ছে। এই নির্দেশিকার আওতায় ফ্যামিলি কার্ডধারীদের নিয়মিত ভর্তুকি মূল্যের পণ্যের পাশাপাশি নতুন করে ‘ঐচ্ছিক পণ্য’ যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ দিক হলো, এই ঐচ্ছিক পণ্যগুলো ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ভোক্তারাও নির্ধারিত সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি ভর্তুকি মূল্যে পাবেন। রমজান মাসে এর সঙ্গে যুক্ত হবে ছোলা ও খেজুর। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ থাকলে চাল এবং সরকারের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী পেঁয়াজ, আলুসহ অন্যান্য নিত্যপণ্যও টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

ঐচ্ছিক পণ্যের তালিকায় রাখা হয়েছে তিন ধরনের সাবান—সুগন্ধি সাবান, গুঁড়ো সাবান ও লন্ড্রি সাবান। এছাড়া লবণ, চা, আটা ও মসলাও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। টিসিবি স্পষ্ট করেছে যে, ফ্যামিলি কার্ডধারীরা চাইলে এসব পণ্য কিনতে পারবেন, তবে কোনো ডিলার তাদের এসব পণ্য কিনতে বাধ্য করতে পারবেন না। এই পণ্যগুলো সাধারণ ভোক্তাদের জন্যও উন্মুক্ত থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে সরকারের অনুমতি সাপেক্ষে টিসিবি পেঁয়াজ ও আলুসহ যেকোনো পণ্য বিক্রির ক্ষমতা রাখবে।

বাণিজ্য মন্ত্রণালয় এই নতুন নির্দেশিকাটি তৈরি করেছে এবং খুব শীঘ্রই তা জারি করা হতে পারে। নির্দেশিকা কার্যকর হওয়ার সাথে সাথে পূর্বে জারি করা টিসিবির কার্যক্রম সংক্রান্ত সব পরিপত্র বাতিল বলে গণ্য হবে। নতুন এই নির্দেশিকায় পণ্য বিক্রির পরিকল্পনার পাশাপাশি উপকারভোগী নির্বাচন, ডিলারদের মনিটরিং এবং পণ্য বণ্টন প্রক্রিয়ায় আগের চেয়ে কঠোর নিয়ম আনা হয়েছে। এ বিষয়ে বাণিজ্যসচিব আতাউর রহমান খান বলেন, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমকে আরও জনবান্ধব ও স্বচ্ছতার মধ্যে আনতেই এই নতুন নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

8 minutes ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

16 minutes ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

18 minutes ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

22 minutes ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

31 minutes ago

গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…

37 minutes ago

This website uses cookies.