স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মানুষ অনেক সময় অচেনা পথে পাড়ি জমায়, আর সেই যাত্রাই তাকে নিজের কাছে ফিরিয়ে আনে। আত্মঅন্বেষণ, নিয়তি এবং স্বপ্নপূরণের এমনই এক প্রতীকী গল্পের ওপর ভিত্তি করে ঢাকার মঞ্চে আজ মঞ্চস্থ হচ্ছে বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর আলোচিত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ শিরোনামের এই নাটকে আন্দালুসিয়ার এক তরুণের মিসরীয় পিরামিডের উদ্দেশে দীর্ঘ অভিযানের গল্প নাট্যরূপে জীবন্ত হয়ে উঠেছে।
নাট্যদল এক্টোম্যানিয়ার চতুর্থ এই প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সায়রা আক্তার জাহানসহ একঝাঁক শিল্পী। ‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের মূল বার্তা হলো—‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে।’ এই সর্বজনীন দর্শন এবং জীবনের পরম সত্যকে নাট্যমঞ্চের রূপ দেওয়া হয়েছে নিপুণভাবে।
নাটকটির মূল দর্শন সম্পর্কে দলের প্রধান ও নির্দেশক তালহা জুবায়ের বলেন, ‘বর্তমান ব্যস্ততার যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুরদৌড় খেলায় মগ্ন থেকে প্রায়ই ভুলে যাই জীবনে আমরা কী করতে চেয়েছিলাম। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনেই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, যার জন্য আমরা জন্মেছি। এই প্রযোজনাটি মূলত নিজের ভেতরের স্বপ্ন ও আত্মিক যাত্রাকে নতুন করে উসকে দেওয়ার একটি প্রয়াস।’
নির্দেশক জানান, নাটকটির প্রিমিয়ার শো গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয়। এরপর আজ ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় দ্বিতীয় এবং সন্ধ্যা ৭টায় তৃতীয় শো মঞ্চস্থ হবে। এছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় চতুর্থ এবং সন্ধ্যা ৭টায় নাটকটির পঞ্চম শো অনুষ্ঠিত হবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সালাউদ্দিন ইভান, কামরুল তিহান, ফাতেমা ইলমা, সায়রা আক্তার জাহান, মাহবুবা মৌ, সানবি মীর, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, মইনুল বাপ্পী, বরিষ-ধরা, সাকিব শুভ, ঐশি রায়, দিবাকর জিতু, সাদ, রিহাদ ইসলাম, আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র ও জনি।
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
This website uses cookies.