Header Premium (728×90)

ব্যয়বহুল পণ্য ও বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রীর কড়া অসন্তোষ

ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ফার্নিচারসহ বিভিন্ন ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির বিষয়ে কড়া ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন যেন দেশে সহজলভ্য কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করা না হয়।

বৈঠকে অংশ নেওয়া একজন কর্মকর্তার তথ্যমতে, সভায় প্রকল্পের মালামাল দেখার নামে কর্মকর্তাদের প্রি-শিপমেন্টের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের বিষয়েও তীব্র অসন্তোষ জানান প্রধানমন্ত্রী। তিনি এ ধরনের বিদেশ ভ্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

একনেকের সম্মানী নিয়েও প্রধানমন্ত্রী তার ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে? এ সময় তিনি কাজের অংশ হিসেবেই সরকারি এসব সভায় অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং বলেন, এটি আপনাদের দায়িত্ব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.