Header Premium (728×90)

ব্যবসায়িক কাজে ঢাকায় এসে ডেমরায় উদ্ধার যুবকের মরদেহ

রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম হাজীনগর এলাকায় ডিএনডি খালের পাড় থেকে মো. জীবন মিয়া (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) সকালে প্রাইম কেয়ার ডায়াগনস্টিক হাসপাতালের প্রায় ৩০ গজ পশ্চিমে ক্যানেলসংলগ্ন খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত জীবন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ভায়রা মো. শান্ত জানান, জীবন মাছের ব্যবসার পাশাপাশি নিজের মার্কেটের কয়েকটি কক্ষ ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার (১৬ই সেপ্টেম্বর) রূপগঞ্জের বাসা থেকে টিপু নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় আসেন। রাতে বাসায় না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ভোরের দিকে ডেমরা থানা পুলিশ তাদের খবর দেয়। শান্তের দাবি, জীবনের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে রাখা হয়েছে বলে সন্দেহ করছেন তারা। ঘটনার পর থেকে টিপু নামে ওই ব্যক্তি এলাকা থেকে পলাতক রয়েছে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, খালের পাড়ে থাকা বৈদ্যুতিক খাম্বায় হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় খালে পড়ে গিয়ে জীবনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

জীবন সাধারণত রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাসায় ফিরতেন।

কিন্তু রাত ১০টার পরও বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.