Header Premium (728×90)

ফোনালাপ ফাঁস: ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আইনি নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তদন্ত, তাকে গ্রেপ্তার এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু ডাকযোগে এই নোটিশটি পাঠান। নোটিশের প্রাপক হিসেবে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ওসি রাকিবুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। এতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কিছু মন্তব্য শোনা যায়। এই অডিও ফাঁসের ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবারই ওই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি কর্তৃপক্ষ।

আইনি নোটিশে জনস্বার্থে পাঁচটি বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নোটিশে প্রচারিত অডিওটির সত্যতা, উৎস এবং সম্পাদনা বা বিকৃতির সম্ভাবনা সম্পর্কে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্তে রাষ্ট্রদ্রোহের অপরাধের প্রাথমিক প্রমাণ মিললে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পাশাপাশি প্রচলিত আইনে মামলা দায়ের ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া তদন্তের স্বার্থে প্রয়োজনে ওই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথাও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি তদন্তের প্রতিটি ধাপ ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনস্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু নোটিশ পাওয়ার পর এ বিষয়ে কী ধরনের আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাকে জানানোর জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী নামে এক ব্যক্তিকে…

1 minute ago

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে…

4 minutes ago

অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা…

7 minutes ago

পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

পূর্বাচলের জনপ্রিয় হাঁসের মাংসের দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলোবালি এবং রান্নার পদ্ধতি নিয়ে ভোজনরসিকরা উদ্বেগ প্রকাশ…

10 minutes ago

ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল

ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামালসহ অস্ত্র ও মাদক উদ্ধারে অবদানের…

14 minutes ago

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ

নোয়াখালীর সোনাইমুড়ীতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়া এবং সিসিটিভি…

19 minutes ago

This website uses cookies.