Header Premium (728×90)

Categories: জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির ২১ সেপ্টেম্বরের বৈঠক বাতিল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আগামী ২১ সেপ্টেম্বরের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনিরের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সাধারণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অদ্য ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ায় পুনরায় একই বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা নেই। তাই নির্দেশক্রমে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বৈঠকটি বাতিল ঘোষণা করা হলো।

এর আগে, এই বৈঠকের জন্য প্রথমে ১৬ সেপ্টেম্বর সময় নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা পরিবর্তন করে ২১ সেপ্টেম্বর করা হয় এবং অবশেষে আন্তঃমন্ত্রণালয় সভার পর তা বাতিল করা হলো।

ইসির এই সিদ্ধান্তের চিঠি যাদের বরাবর পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এবং বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক। এছাড়াও এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকদের কাছেও চিঠিটি পাঠানো হয়েছে।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর এবং বাছাই ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দায়ের করা যাবে, যা ৬ অক্টোবর নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। এছাড়া কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

27 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

36 minutes ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

1 hour ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

1 hour ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

1 hour ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

2 hours ago

This website uses cookies.