ভারতে মাওবাদী বিপর্যয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা শীর্ষ নেতাদের অন্যতম অসীম মণ্ডল ওরফে আকাশ অবশেষে ধরা পড়েছেন। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের একটি বিশেষ অভিযানে বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বর্তমান তথ্য অনুযায়ী, চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় এসেছিলেন। বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ডের জঙ্গলযুদ্ধের অন্যতম এই কমান্ডার দীর্ঘদিন ধরেই পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন এবং তার মাথার দাম ২ কোটি ২০ লক্ষ রুপি নির্ধারণ করা হয়েছিল।
এই গ্রেপ্তারের খবর সমাজমাধ্যমে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কলকাতা পুলিশের এসটিএফের এই সাফল্যের প্রশংসা করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে লাল সন্ত্রাসকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, কোথাও মাথাচাড়া দেওয়ার চেষ্টা হলে রাজ্য সরকার শক্ত হাতে দমন করবে এবং রাজ্য পুলিশ এ বিষয়ে যথেষ্ট দক্ষ ও সতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে মাওবাদীমুক্ত ভারত গড়ার লক্ষ্যে যৌথ বাহিনী ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে লাগাতার অভিযান পরিচালনা করছে। এর ফলে অনেক মাওবাদী আত্মসমর্পণ করেছেন অথবা অভিযানে নিহত হয়েছেন। তবে আকাশ এত কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। তিনি আত্মসমর্পণ বা লড়াইয়ে মৃত্যু বরণ না করে স্কোয়াডের সদস্যদের নিয়ে পুনরায় জঙ্গলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
আকাশের মাওবাদী জীবনের ইতিহাস বেশ দীর্ঘ। প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০-র দশকে কলেজজীবন থেকেই তিনি বাম উগ্রপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে সিপিআই (মাওবাদী) সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। কিষানজির মৃত্যুর পর তিনি পশ্চিমবঙ্গের মাওবাদী সংগঠনের নেতৃত্বে উঠে আসেন এবং দীর্ঘদিন ধরে জঙ্গল এলাকায় থেকে সংগঠন পরিচালনা করে আসছিলেন।
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
This website uses cookies.