সম্প্রতি ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া এই অভিনেত্রী ও তার পরিবারের খোঁজ-খবর নিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন বাঁধন নিজেই।
পোস্টে বাঁধন জানান, কঠিন সময়ে রাষ্ট্রের এই পাশে দাঁড়ানোর উদ্যোগ একজন নাগরিক হিসেবে তার আস্থাকে আরও দৃঢ় করেছে। সরকারপ্রধান, ইতালি দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ প্রশাসনসহ দেশে-বিদেশে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, মতের পার্থক্য থাকলেও নাগরিকের নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে কোনো আপস চলে না।
অন্যায় ও ভয়ের বিরুদ্ধে ঐক্য এবং সাহসই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে অভিনেত্রী জানান, একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়া সবার সম্মিলিত দায়িত্ব। এই উদ্যোগের জন্য তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি গভীর ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
This website uses cookies.