কানাডার আটলান্টিক সমুদ্রের পাড় ধরে এক মনোরম ভ্রমণে বেরিয়েছিলেন বরেণ্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। আটলান্টিকের নীল জলরাশি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে গাড়িতে বসে তিনি ছিলেন মুগ্ধ। জানালার কাচ নামিয়ে সমুদ্রের দৃশ্য ধারণের পাশাপাশি নিজের ভালো লাগার কথা ভিডিওতে তুলে ধরেন এই অভিনেত্রী। এই আনন্দময় ভ্রমণের মুহূর্তে গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন নায়করাজ রাজ্জাকের নাতনি নাজলি হোসেন ঐশী।
কুইবেক থেকে জ্যাসপার যাওয়ার পথে এই পারিবারিক ভ্রমণের ভিডিওতে দেখা যায়, গাড়িতে ঐশীর পাশে বসেছিলেন নায়করাজ রাজ্জাকের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পী। পেছনের আসনে মায়ের পাশে বসে ববিতা পুরো যাত্রাপথ উপভোগ করছিলেন। সকাল সাতটায় যাত্রা শুরু করে প্রায় দেড় ঘণ্টা পর তাদের জ্যাসপারে পৌঁছানোর কথা ছিল। আটলান্টিকের অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ববিতা বলছিলেন, ‘আমরা সবাই কুইবেক থেকে যাচ্ছি আটলান্টিক সমুদ্রের পাশ দিয়ে। কী অপূর্ব সাগর! ওরে বাবা…সাংঘাতিক!’ গন্তব্যে পৌঁছানোর পর সমুদ্রের পাড় থেকে তিনি ছেলে অনিকের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন।
ববিতা মাস দুয়েক আগে কানাডায় গিয়েছেন ছেলের সঙ্গে সময় কাটাতে। সেখানে টরন্টোতে বসবাসরত রওশন হোসেন বাপ্পীর পরিবারের সঙ্গে তাঁর নিয়মিত দেখা হয়। তিন দিন আগে দুই পরিবারের সদস্যরা একসঙ্গে কুইবেকে যান এবং পরে জ্যাসপারের উদ্দেশে রওনা হন। বাপ্পী অভিনয়ের সঙ্গে যুক্ত না থাকলেও নায়করাজ রাজ্জাকের পরিবারের সঙ্গে ববিতার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। ববিতার ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজ্জাকের মতামত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্মৃতিচারণ করতে গিয়ে ববিতা বলেন, ‘রাজ্জাক ভাই শুধু পর্দার নায়ক ছিলেন না, আমার চোখে বাস্তব জীবনেও তিনি ছিলেন সত্যিকারের নায়ক।’ দুই পরিবারের মধ্যে নিয়মিত যাতায়াত এবং পারিবারিক অনুষ্ঠানে একে অপরের উপস্থিতি ছিল স্বাভাবিক। বাপ্পীর সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে ববিতা আরও বলেন, ‘বাপ্পীও আমার সন্তানের মতো। ছোটবেলা থেকে আমাদের দুই পরিবারের যাওয়া-আসার কারণে সম্পর্কটা অনেক বেশি পারিবারিক।’ ২০১৩ সাল থেকে রওশন হোসেন বাপ্পী পরিবার নিয়ে কানাডায় বসবাস করছেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
This website uses cookies.