Header Premium (728×90)

টাঙ্গাইল সদরে ৮৭ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের কর্মরত ৮৭ জন গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বাইসাইকেল প্রদান করা হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়ার টাঙ্গাইল জেলা সফরকে কেন্দ্র করে জেলা ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহিন মিয়া। এ সময় গ্রাম পুলিশদের বাইসাইকেল দেওয়ার পাশাপাশি এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৫০টি স্কুল ব্যাগ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ১০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

এর আগে সফরকালে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ড রুমের কার্যক্রম ঘুরে দেখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

3 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

3 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

3 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

3 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 hours ago

This website uses cookies.