ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসির পাশে মেট্রোরেল-সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ঘটনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলে প্রবেশ করতে দেওয়া না হয়। তিনি আরও বলেন, ঘটনাটি রাস্তার ওপর হওয়ায় এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায় কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রক্টরিয়াল টিমের প্রধান ইউসুফ হারুন জানান, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ককটেল বিস্ফোরণের সময় ওই পথে কাউকে চলাচল করতে দেখা যায়নি। তিনি ধারণা করছেন, কেউ হয়তো জগন্নাথ হলের ওপর থেকে ককটেল ছুড়ে থাকতে পারে। এছাড়া টিএসসির পাশে মেট্রোরেল-সংলগ্ন সড়কে বিস্ফোরণের ঘটনায় বাইকে করে এসে কেউ ককটেল ছুড়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
This website uses cookies.