প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বৃদ্ধির ফলে শিল্প-কারখানায় গ্যাস সংকটের পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এবং দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেছেন যে, বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে অধিকাংশ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়ে আসবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক সরকারি বার্তা সংস্থা বাসসকে জানান, জাতীয় সঞ্চালন পাইপলাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, দীর্ঘ সময় কম চাপ থাকার কারণে উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকার হাজার হাজার গ্রাহকের কাছে স্বাভাবিক চাপে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগছে। তবে মঙ্গলবার রাত অথবা বুধবার ভোরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ মঙ্গলবার সন্ধ্যা থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দেন, যা ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার জাতীয় গ্রিডে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে, যেখানে আগের দিন একই সময়ে এই পরিমাণ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম নিশ্চিত করেছেন যে চট্টগ্রাম অঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কারখানা মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়মিত জানানো হচ্ছে।
ব্যবসায়ীদের সংগৃহীত তথ্যমতে, ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিল্পাঞ্চলে এখনো উল্লেখযোগ্য উন্নতি না হলেও রাতের পর চাপ বাড়ার প্রত্যাশা করছেন তারা। মোশারফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন জানিয়েছেন, গাজীপুরের কারখানাগুলোতে এখনো গ্যাসের চাপ বাড়েনি, তবে বুধবারের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির আশা করছেন তিনি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.