ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংক্রিয় বা 'অটোমেশন' প্রক্রিয়ার আওতায় আনার কাজ চলছে। এরই মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে ভিডিও ফুটেজ দেখে ম্যানুয়ালি গাড়ি শনাক্ত করার পরিবর্তে প্রযুক্তি নিজেই স্বয়ংক্রিয়ভাবে মামলা নথিভুক্ত করবে। এই নতুন প্রযুক্তির পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানও জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত এক মাসে (১২ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ৫৩ হাজার ৬৬০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা থেকে প্রতি মাসে গড়ে প্রায় ১৫ কোটি টাকা জরিমানা আদায় হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে সহস্রাধিক মামলা হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ১২ আগস্ট ১ হাজার ৮১৮টি, ১৫ আগস্ট ১ হাজার ৩২৯টি, ১৬ আগস্ট ১ হাজার ৬৮৪টি, ১৭ আগস্ট ১ হাজার ৭৩০টি, ১৮ আগস্ট ১ হাজার ৮৪১টি এবং ১৯ আগস্ট ১ হাজার ৭৩২টি মামলা হয়। এরপর ২০ ও ২১ আগস্ট দুই দিনে ২ হাজার ৫৫০টি, ২২ আগস্ট ১ হাজার ৪৯৩টি, ২৩ আগস্ট ২ হাজার ১৪৪টি, ২৪ আগস্ট ২ হাজার ৩৮৩টি মামলা দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ আগস্ট দুই দিনে ৪ হাজার ১১৮টি এবং ২৭ থেকে ২৯ আগস্ট তিন দিনে ৪ হাজার ১৬টি মামলা হয়। এছাড়া ৩০ আগস্ট ২ হাজার ১১৯টি, ৩১ আগস্ট ২ হাজার ৩৭৭টি, ১ সেপ্টেম্বর ২ হাজার ৯টি, ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনে ৩ হাজার ২০৬টি, ৫ সেপ্টেম্বর ১ হাজার ৬৮৭টি, ৬ সেপ্টেম্বর ২ হাজার ২১৪টি, ৭ সেপ্টেম্বর ২ হাজার ৩০৬টি, ৮ সেপ্টেম্বর ২ হাজার ২৬৮টি, ৯ সেপ্টেম্বর ২ হাজার ২০৬টি, ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিনে ৩ হাজার ৯৫২টি এবং ১২ সেপ্টেম্বর ২ হাজার ৪৭৮টি মামলা হয়েছে।
ঢাকার শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও বিমানবন্দর সড়কের মতো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইতিমধ্যে এআই ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও বেশ কিছু সড়কে এই প্রযুক্তি চালু করা হচ্ছে। এর আগে, ঢাকার দুই সিটি কর্পোরেশনের ২২টি মোড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। হাইকোর্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলামোটর এবং ঢাকা উত্তরের সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাহাঙ্গীর গেট মোড়ে এসব সিগন্যাল বাতি স্থাপন করা হয়। পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশ এগুলোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা যুক্ত করে।
সরেজমিনে বিভিন্ন সিগন্যালে দেখা গেছে, এআই ক্যামেরার কারণে চালকদের মধ্যে জরিমানা এড়ানোর সচেতনতা বেড়েছে। অনেক চালকই এখন স্বয়ংক্রিয় ট্রাফিক লাইটের এলইডি স্ক্রিনে থাকা টাইমার দেখে গাড়ি চালাচ্ছেন। এই টাইমারগুলো ১২০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৩০০ সেকেন্ড পর্যন্ত সময় প্রদর্শন করে। ইন্টারসেকশনগুলোতে ট্রাফিক পুলিশ সিগন্যাল বাতি নিয়ন্ত্রণ করলেও এআই ক্যামেরার মূল নিয়ন্ত্রণ রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের কাছে। বাংলামোটর মোড়ে কর্মরত ট্রাফিক সার্জেন্ট আতাউর রহমান জানান, এআই ক্যামেরা ও সিগন্যাল বাতির সমন্বয়ের ফলে বর্তমানে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ চালকই ট্রাফিক আইন মেনে চলছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয় মামলার পাশাপাশি কিছু ক্ষেত্রে ম্যানুয়ালিও মামলা দেওয়া হচ্ছে। বিজয় সরণি মোড়ের সার্জেন্ট আলমাসও নিশ্চিত করেছেন যে, ক্যামেরা ও সিগন্যাল বাতি দুটিই সঠিকভাবে কাজ করছে।
ট্রাফিক সিগন্যাল আধুনিকীকরণ কাজের ফোকাল পয়েন্ট এবং বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান জানান, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপনের জন্য পোল ও ক্যাবল বসানোর মতো সিভিল সেকশনের কাজগুলো সিটি কর্পোরেশন করবে। নতুন পরিকল্পনা অনুযায়ী মিরপুর, এয়ারপোর্ট ও গুলশান করিডোরের ৫০টি স্থানে ট্রাফিক বাতি বসানো হবে। এর মধ্যে আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত মিরপুর করিডোর, উত্তরা পর্যন্ত এয়ারপোর্ট করিডোর এবং গুলশান থেকে মগবাজার হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত গুলশান করিডোরের সড়কগুলো রয়েছে। এর বাইরেও বিভিন্ন ইন্টারসেকশনের সংযোগস্থলে সিগন্যাল বাতি বসানোর পরিকল্পনা চলছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, দক্ষিণ সিটির আওতাধীন এলাকাগুলোতে সিগন্যাল বাতি বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সীমানা নির্ধারণ ও কারিগরি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই এই সিগন্যাল বাতিগুলোর কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
This website uses cookies.