নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামী মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য তুলে ধরেন।
বৈঠক শেষে ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, মঙ্গলবার রাত থেকেই আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। তিনি একে আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন। ফজলুল হক আরও জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আগামী দিনগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বৃদ্ধির একটি পরিষ্কার রূপরেখা ব্যবসায়ী নেতাদের সামনে উপস্থাপন করেছেন। এছাড়া চলমান সংকট সমাধানের পাশাপাশি শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগের জন্য বাড়তি চাহিদা কীভাবে মেটানো হবে, সে বিষয়েও পরিকল্পনা তুলে ধরা হয়।
নির্ধারিত দুই ঘণ্টার পরিবর্তে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। ফজলুল হক বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা পরিবর্তন হতে পারে, তবে ব্যবসায়ীরা সরকারের ওপর আস্থা রাখতে চান। তিনি আরও জানান, জ্বালানি সংকটের পাশাপাশি বন্দর ও ব্যাংকিং ব্যবস্থাসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কালাম জানান, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, মঙ্গলবার থেকেই মিল-কারখানায় বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতির উন্নতি হবে এবং ব্যবসায়ীরা স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবেন।
বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, রিহ্যাবসহ ২০টির বেশি শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের প্রতিনিধিরা এতে অংশ নেন।
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
This website uses cookies.