Header Premium (728×90)

লোহিত সাগরে কৌশলগত আরও দুই দ্বীপ দখলে নিলো হুতিরা

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের আরও কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ নিজেদের দখলে নিয়েছে। ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুতি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাব আল-মান্দেব নৌপথের প্রায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল উত্তরে অবস্থিত হানিশ দ্বীপপুঞ্জের গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপ দুটি এখন হুতিদের নিয়ন্ত্রণে। এই দখলদারিত্বের ফলে ওই নৌপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলো।

অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ইয়েমেন সরকারের দুজন কর্মকর্তা এবং একজন হুতি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকারি বাহিনীর মিত্র কয়েকশ সেনা ওই দ্বীপপুঞ্জ থেকে সরে যাওয়ার পর হুতি বিদ্রোহীরা সেখানে নিজেদের যোদ্ধা মোতায়েন করেছে। সৌদি সমর্থিত সরকারি বাহিনী যখন ইয়েমেনের পশ্চিম উপকূলজুড়ে হুতিদের দ্রুত অগ্রযাত্রার পর পাল্টা লড়াইয়ের জন্য নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে, তখনই এই ঘটনা ঘটলো।

বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা লোহিত সাগরে সৌদি আরবের তেল অবকাঠামো ও বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেল সরবরাহ ও দামের ওপর নতুন করে চাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া, এই পরিস্থিতি থেকে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত সুবিধা পাওয়ার সুযোগও পেতে পারে বলে মনে করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

4 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…

7 minutes ago

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

33 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

58 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

59 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

1 hour ago

This website uses cookies.