Header Premium (728×90)

আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে, তবে পূর্ণ উৎপাদনে পৌঁছাতে কিছুটা সময়ের প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। ওই রাতে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। শুক্রবার চাহিদা কিছুটা কম থাকায় পরিস্থিতির উন্নতি হলেও, গতকাল মধ্যরাতে লোডশেডিং বেড়ে সর্বোচ্চ প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছেছিল।

উল্লেখ্য, ভারতের ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত আদানির এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে পিডিবি আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষর করে। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এবং চাহিদা অনুযায়ী দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ডও রয়েছে এই কেন্দ্রের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…

6 minutes ago

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…

24 minutes ago

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…

36 minutes ago

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান

হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…

54 minutes ago

ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে

২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য নিজের…

59 minutes ago

মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়, সমাজের সর্বস্তরের মানুষের…

1 hour ago

This website uses cookies.