Header Premium (728×90)

ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬'। রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনগুলোকে কেবল গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান জানান। তিনি এসব উদ্ভাবনকে সরাসরি মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এই মেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের তৈরি চারটি নির্বাচিত উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। প্রকল্পগুলো হলো: ১. Silocon based perovskite solar cells, ২. Agritrace BD, ৩. Carbon Setu এবং ৪. Deshguard AI।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও গবেষক প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান বাংলাদেশের গবেষণার সঙ্গে ইন্ডাস্ট্রির সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এই সমন্বয় সাধনের চেষ্টা করছেন, যা সফল হলে দেশের গবেষণার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই সমন্বয়হীনতার কারণেই সমসাময়িক অনেক দেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে, যা বাংলাদেশ করতে পারেনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। মেলাটি ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ

বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দশমিনার আরিফ…

35 seconds ago

ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত…

9 minutes ago

সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব সরকারি…

16 minutes ago

সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি

দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন নির্দিষ্ট ফরম্যাটে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও…

17 minutes ago

পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ

দেশের পাঁচ জেলায় গত দুই মাসে শতাধিক মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার…

22 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…

26 minutes ago

This website uses cookies.