Header Premium (728×90)

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের প্রয়াণ, মিরপুরে মায়ের কবরে দাফন

বিশিষ্ট শিশুসাহিত্যিক, সংগঠক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাসহ নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিরকুমার এই লেখকের শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মায়ের কবরে তাকে সমাহিত করা হয়েছে।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ই এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত সাইফুর রহমান এবং মা প্রয়াত আনজিরা খাতুন। তার চাচা প্রয়াত হাবীবুর রহমানও ছিলেন দেশের একজন খ্যাতনামা কবি ও শিশুসাহিত্যিক। পারিবারিকভাবেই সাহিত্যের আবহে বেড়ে ওঠা আমীরুল ইসলাম শিশুসাহিত্যের প্রায় প্রতিটি শাখায় নিজের অবাধ বিচরণ প্রতিষ্ঠা করেছিলেন।

পেশাগত জীবনে তিনি শুরু থেকেই বেসরকারি টেলিভিশন চ্যানেল, চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। এর পাশাপাশি দীর্ঘ ১০ বছর তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর-তরুণদের মাসিক পত্রিকা ‘আসন্ন’ সম্পাদনা করেন। এছাড়া অধুনালুপ্ত ‘দৈনিক বাংলা’র প্রথম চার রঙের কিশোর পাতাটিও টানা ছয় বছর তার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। তিনি একাধারে বাংলা একাডেমির ফেলো এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন স্থাপনা সদস্য ছিলেন। তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমীরুল ইসলাম ২০০৬ সালে লাভ করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে নিজের ‘খামখেয়ালি’ ছড়াগ্রন্থের জন্য তিনি বাংলাদেশ শিশু একাডেমি প্রবর্তিত অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার অর্জন করেন, যা তিনি পরবর্তীতে আরও পাঁচবার পেয়েছেন। এছাড়া তার ঝুলিতে রয়েছে সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯/১০/১১), জাতীয় ছড়া উৎসব সম্মাননা (২০১১), শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১), ওয়েস্ট এন্ড হাইস্কুল পুনর্মিলনী সম্মাননা (২০১১), কলকাতা থেকে অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার (২০১২), কবি হাবীবুর রহমান স্মৃতি পুরস্কার (২০১৩), লাটাই ছড়াসাহিত্য পুরস্কার (২০১৪), মোহাম্মদ নাসির আলী স্মৃতিপদক (২০১৭), কিশোর থিয়েটার আজীবন সম্মাননা (২০১৮), পাঞ্জেরী-আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০২১), চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কার (২০২৩), লেখিকা সংঘ পুরস্কার (২০২৪) এবং ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০২৫)। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ থেকেও বিশেষ সম্মাননা লাভ করেন।

শুক্রবার বাদ জুমা তার প্রিয় কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩টায় বাংলা একাডেমিতে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিশ্বসাহিত্য কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর মিরপুরের গোলারটেক মসজিদে তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। সবশেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হন এই গুণী লেখক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

3 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…

6 minutes ago

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

32 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

57 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

59 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

1 hour ago

This website uses cookies.