বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় গ্যাস উত্তোলনের চেষ্টা কোনো ‘অদৃশ্য ইশারায়’ বন্ধ রাখা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের দুই পাশে থাকা প্রতিবেশী দেশগুলো সমুদ্র থেকে গ্যাস আহরণ করছে। অথচ বিগত এক যুগেরও বেশি সময়ে দেশের সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যা হঠাৎ করে তৈরি হয়নি। বিগত এক যুগের বেশি সময় ধরে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ার ফলেই আজ দেশকে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে প্রতিবেশী দেশগুলোর গ্যাস আহরণের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিশেষ কোনো দেশকে সুবিধা দিতে বা তাদের স্বার্থ রক্ষায় সমুদ্রে খননকাজ বন্ধ রাখা হয়েছিল—এমন একটি ধারণা সমাজে প্রচলিত রয়েছে। তবে কোনো অদৃশ্য ইশারায় এই কাজ বন্ধ রাখা হয়নি বলে তিনি স্পষ্ট করেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.