গ্রুপ পর্বে দারুণ ছন্দ ও আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করে জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে নামলেও শেষ পর্যন্ত জয় পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই নকআউট ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই পরাজয়ের ফলে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশের মেয়েদের।
ম্যাচের শুরু থেকেই জাপান তাদের অভিজ্ঞতার ছাপ রেখে বাংলাদেশের রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে। প্রথম কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণভাগ বেশ দৃঢ়তা দেখালেও দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে গোল হজম করতে হয়। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে জাপানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন হিরাই ইয়োশিনো।
পিছিয়ে পড়ার পর তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আইরিন-শারিকারা। এ সময় তারা বেশ কয়েকটি আক্রমণ শাণিয়ে জাপানি রক্ষণকে চাপে ফেললেও ফিনিশিংয়ের দুর্বলতায় গোল আদায় করতে ব্যর্থ হয়। এরপর চতুর্থ কোয়ার্টারের ৪৭ মিনিটে সুজুকি মোমোকা ফিল্ড গোল করলে জাপানের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এর আগে গ্রুপ পর্বে আরিফ আলীর শিষ্যরা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল। দলটি চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে পরাজিত করে গ্রুপসেরা হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.