Header Premium (728×90)

লুবলিয়ানায় ইসরাইলি দূতাবাস খোলার প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ

ইউরোপের দেশ স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানায় ইসরাইলি দূতাবাস খোলার প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিক্ষোভকারীরা শান্তি ও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। একই সঙ্গে তারা ইসরাইলঘেঁষা পররাষ্ট্রনীতির অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশার অভিশংসন এবং পররাষ্ট্রমন্ত্রী তোনে কাইজারের অপসারণ দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা লুবলিয়ানার রাস্তায় জড়ো হয়ে ‘আমরা শান্তি ও ফিলিস্তিনের সঙ্গে আছি’ এবং ‘গণহত্যা আত্মরক্ষা নয়’ সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। স্লোভেনিয়ায় নতুন করে ইসরাইলি দূতাবাস খোলার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান তারা।

এদিকে, সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে দেশটির রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের নেতৃত্বাধীন লিবারেল ফ্রিডম মুভমেন্ট এবং লেফট পার্টি দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইয়ানশাকে অভিশংসনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, বর্তমান সরকারের এই পররাষ্ট্রনীতি কেবল ইসরাইলের স্বার্থ রক্ষা করছে। নির্বাচনে ইসরাইলের কথিত সমর্থনের প্রতিদান হিসেবেই এই দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি তাদের。

এর আগে গোলোবের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল এবং ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে বর্তমান প্রধানমন্ত্রী ইয়ানশা দায়িত্ব গ্রহণের পরই সরকারি ভবন থেকে ফিলিস্তিনের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং ইসরাইলবিরোধী সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নেন। দেশটির প্রভাবশালী দৈনিক ‘ডেলো’র সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, স্লোভেনিয়ার ৫৬ শতাংশ মানুষ ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিপক্ষে অবস্থান নিয়েছেন, যেখানে মাত্র ১৪ শতাংশ নাগরিক এর পক্ষে মত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের বর্তমান নীতি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের সম্পূর্ণ পরিপন্থী।

অন্যদিকে, দূতাবাস উদ্বোধনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। তিনি দিনটিকে একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে অভিহিত করে স্লোভেনিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন এক সময়ে এই দূতাবাসটি খোলা হলো, যখন পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপনের দায়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো পশ্চিমা মিত্র দেশগুলো ইসরাইলের ওপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান নিয়োগ পেয়েছেন।…

11 minutes ago

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা

২০২৫ সালের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির প্রভাবে টিকাদান কর্মসূচিতে বড় ধাক্কা লেগেছে বাংলাদেশে। দেশটিতে ইতিহাসের অন্যতম…

13 minutes ago

মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানীর ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া বস্তিতে মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।…

35 minutes ago

ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি

ঢাকা মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা…

1 hour ago

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ…

1 hour ago

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের…

2 hours ago

This website uses cookies.