ঢাকা-চট্টগ্রাম রেলপথে ইলেকট্রিক ট্রেন চালুর লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলেই এই প্রকল্পের পরবর্তী মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হবে।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। তিনি জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী সাধারণের যাতায়াত সহজ ও পরিবহন সক্ষমতা বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর জবাবে উল্লেখ করেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রেলপথকে আধুনিক ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার। এর অংশ হিসেবে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম অংশকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের প্রয়োজনীয় সমীক্ষা ও বিশদ নকশা তৈরির কাজ শেষ হয়েছে। বর্তমানে লাকসাম-চট্টগ্রাম অংশের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং টঙ্গী-আখাউড়া অংশের প্রকল্প প্রস্তাব তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে।
রেলের দূরত্ব ও যাতায়াতের সময় কমাতে ঢাকা থেকে সরাসরি কুমিল্লা পর্যন্ত একটি কর্ডলাইন নির্মাণের প্রস্তাবও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এই নতুন কর্ডলাইনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে। কর্ডলাইনটি নির্মিত হলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী রেলের দূরত্ব কমে যাবে, যার ফলে ট্রেনের গড় গতি বাড়ার পাশাপাশি যাতায়াতের সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
ইলেকট্রিক ট্রেনের বিষয়ে প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম করিডোরে আধুনিক ইলেকট্রিক ট্র্যাকশন ব্যবস্থার কারিগরি প্রস্তুতি এবং নকশা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দেশি বা বিদেশি যেকোনো উৎস থেকে অর্থায়ন নিশ্চিত হওয়ার পরপরই এই প্রকল্পের বাস্তব কাজ শুরু করা যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হবে এবং বাংলাদেশ রেলওয়ের পরিবহন সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.