Header Premium (728×90)

রংপুরে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

‘জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে রংপুর নগরীর টাউন হল চত্বরের বিকন নাট্যকেন্দ্রের হলরুমে একটি যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন ডপসের প্রধান নির্বাহী উজ্জল চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনান বেঞ্জু।

সংলাপে অংশ নেওয়া বক্তারা বলেন, রংপুর অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা রয়েছে, যা সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো সম্ভব। বর্তমানে এই অঞ্চলে ২২ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং স্থানীয়ভাবে উৎপাদিত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার দিকে ধাবিত হওয়া এখন সময়ের দাবি। বক্তাদের মতে, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি কমিয়ে নবায়নযোগ্য খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য তরুণরা নীতিনির্ধারকদের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারেন।

রংপুরের ভৌগোলিক সম্ভাবনা তুলে ধরে বক্তারা বলেন, তিস্তা ও ধরলা নদীর অববাহিকায় বিস্তীর্ণ চরাঞ্চল এবং প্রচুর পতিত জমি রয়েছে, যেখানে বৃহৎ আকারে সোলার পার্ক স্থাপন করা সম্ভব। এছাড়া কৃষিতে সোলার সেচ পাম্পের ব্যাপক প্রসার ঘটানোর সুযোগ রয়েছে। চরের কৃষকরা সমবায় বা কমিউনিটিভিত্তিক সোলার প্যানেল ও বায়োগ্যাস প্রকল্পের মালিকানা ও ব্যবস্থাপনায় অংশ নিতে পারেন। এছাড়া গৃহস্থালি ও কৃষিকাজে জ্বালানির অপচয় রোধ এবং উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে স্থানীয় নারীরা বায়ুদূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আলোকচিত্রী সাংবাদিক রঞ্জিত দাস, ইয়ুথ অ্যাক্টিভিস্ট আজমাইল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদ্যোক্তা নুরুল ইসলাম নাঈম, এনজিও প্রতিনিধি জাহিদ আলম জেমস, ইয়ুথ অ্যাক্টিভিস্ট সাবিল খন্দকার, ইউথ ভলান্টিয়ার নাইদ ইসলাম এবং শিক্ষার্থী সোহানা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

2 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

3 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

3 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

3 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

3 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 hours ago

This website uses cookies.